সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে: নওফেল

আজ দুপুরে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ নবনির্বাচিত সভাপতি- সাধারণ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ পরবর্তী মত-বিনিময় সভায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলার স্বপ্ন দেখেছিলেন।

যা বাস্তবায়ন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এইদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। তাই সকল ধর্ম ও দেশের মানুষের এই গোষ্ঠী-কে নজরদারিতে রাখতে হবে যাতে করে তারা কোন ধরনে গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, বিদায়ী সভাপতি এড চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, বিদায়ী সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।

মত-বিনিময় সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষা উপমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...