আলীকদম-পোয়ামুহুরী সড়কে গরু চোরাচালানরোধে অভিযান শুরু করেছে আলীকদম ব্যাটেলিয়ান (৫৭ বিজিবি)। মঙ্গলবার (২৩ মে) রাতে বিজিবির অভিযানে আলীকদম-পোয়ামুহুরী সড়ক এলাকা থেকে ৪০টি গরু জব্দ করেন বিজিবির জওয়ানরা।
আলীকদম ব্যাটেলিয়ান (৫৭ বিজিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মায়ানমার হতে অবৈধ ভাবে আসা এসব গরু আটক করেন ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন ।
সূত্র জানায়, (গতকাল) (২৩ মে) গভীর রাতে আলীকদমের ৩৫ কিলোমিটার দক্ষিনে পোয়ামুহুড়ি সীমান্ত এলাকা হতে পোয়ামুহুড়ি- আলীকদম রোডে দিয়ে বেশ কয়েকটি ট্রাকে করে মায়ানমার হইতে অবৈধভাবে গরু আনা হচ্ছে। এ খবরে আলীকদম ৫৭ বিজিবি-এর অধিনায়ক বিষয়টি (২৩ মে) রাত এগারোটায় দ্রুতগতিতে আলীকদমের উপজেলার দক্ষিনে সাত কিলোমিটার দূরে একটি চেকপোষ্ট স্থাপন করেন। গরু চোরাকারবারিরা বিষয়টি জানার পর গরু নিয়ে আলীকদমের রাস্তায় না এসে ট্রাক থামিয়ে রোড থেকে নেমে গভীর জঙ্গলে গরু তাড়িয়ে নিয়ে যেতে থাকেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই খবর জেনে অধিনায়ক-এঁর নেতৃত্বে বিজিবি টহল দল জঙ্গলের ভেতর দিয়ে চোরাকারবারীদের অনুসরণ করে (২৪ মে) রাত ২ টা নাগাদ চল্লিশটি গরু আটক করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানা গেছে, এই ৪০ টি গরু অদ্য (২৪ মে) বান্দরবান কাস্টমস এর কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। সীমান্ত হতে অবৈধ দ্রব্যসামগ্রী পাচার হওয়ার ব্যাপারে বান্দরবানের আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বদা সতর্ক এবং ভবিষ্যতে বিজিবি কর্তৃক এই ধরণের অপারেশন অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
