শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটালেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দ্যুতি ছড়াচ্ছেন ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষা। সেখানে তারা বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করেছেন অনন্ত জলিল।

ক্যাপশনে লিখেছেন, ‘ঢালিউড ও বলিউডের তারকারা একসঙ্গে। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা।’

অনন্ত জলিলের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। মাত্র আধা ঘন্টায় পোস্টটিতে ১২ হাজারের বেশি নেটজনতা প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় চার শ’ নেটাগরিক তাদের মন্তব্য জানিয়েছেন। এ ছাড়াও পোস্টটি অনেকেই শেয়ার করছেন।

কানের এবারের আসরে ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে হাজির হয়েছেন অনন্ত-বর্ষা। সেখানে সিনেমা দুটির ট্রেলার দেখানো হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন অনন্ত জলিল। ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন বর্ষা।

অন্যদিকে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাতেও জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...