সোমবার, ২৭ জুলাই ২০২৬

দ্রুততম সময়ে ১ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ‘ব্যাচেলর রমজান’

বিনোদন ডেস্ক

বরাবরের মতো এবারো ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশনে প্রচার হয়েছে অনেক নাটক-টেলিফিল্ম। ইউটিউবেও মুক্তি পেয়েছে বেশ কিছু নাটক। ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ অংশে ঈদের সেরা পাঁচ নাটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ব্যাচেলর রমজান’ নাটকটি। মাত্র ৬ দিনে ১ কোটি ভিউ অতিক্রম করেছে। দেশের ইতিহাসে এর আগে কোনো ভিডিও ইউটিউবে এত কম সময়ে এই মাইলস্টোন ছুঁতে পারেনি।

এ বিষয়ে নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন—‘৬ দিনে নাটকটির ভিউ হয়েছে ১ কোটি। বাংলাদেশে দ্রুততম সময়ে ১ কোটি ভিউয়ের রেকর্ড গড়লো নাটকটি। দর্শকদের এই ভালোবাসার প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শকই আমার মূল শক্তি। আমার ও আমার টিমের জন্য সবাই দোয়া করবেন।’

ঈদ উপলক্ষে গত ৬ মে রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। মুক্তির তিন ঘণ্টায় ভিউ হয় ১০ লাখ।

‘ব্যাচেলর রমজান’ নাটকের গল্প-চিত্রনাট্যও রচনা করেছেন নির্মাতা অমি। অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তারকারা। এ নাটকের সিজন ফোরের বিশেষ একটি পর্ব এটি।

নাটকটির মূল চরিত্রে রয়েছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম। তাদের সঙ্গে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ। গত ৬ মে ইউটিউবে মুক্তি পায় নাটকটি। এ পর্যন্ত নাটকটির ভিউ ৯৪ লাখ ছাড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...