সোমবার, ২৭ জুলাই ২০২৬

মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে জোরদার করবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ মে) গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন সরকার প্রধান। জানান, মেগা প্রকল্পের মাধ্যমে ভৌত অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম কানুন যুগোপোযোগী ও সহজ করা হয়েছে।

সরকার প্রধান জানান, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ। বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে।

১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এগুলোর মধ্যে মার্কিন বিনিয়োগকারীদের জন্য আলাদা জোনের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আইসিটি, জ্বালানি, অবকাঠামোর মতো বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, মার্কিন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে। জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত বাংলাদেশ।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যেতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর বিনিয়োগ সহায়তা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস বৈঠক সঞ্চালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর আজ ২৫...