শনিবার, ১৩ জুন ২০২৬

হালদায় ভেসে উঠল মৃত ডলফিন

হালদা নদীতে মরে ভেসে উঠেছে বিপন্ন প্রজাতির একটি ডলফিন। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারী থানার চানখালী এলাকা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মৃত ডলফিনটি উদ্ধার করে এলাকাবাসী।

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মনজুরুল বলেন, হালদা নদীর চানখালী এলাকায় মৃত একটি ডলফিন ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও আমরা ডলফিনটি পরীক্ষা করি। পরীক্ষায় ডলফিনটির শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ডলফিনটি বয়সের কারণে মারা গেছে। অর্থাৎ এটি স্বাভাবিক মৃত্যু।

তিনি বলেন, সাড়ে সাত ফুট লম্বা ডলফিনটির ওজন ১২০ কেজি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এটি নিয়ে হালদায় ২৯টি ডলফিনের মৃত্যু হলো। এগুলোর বেশির ভাগের গায়ে আঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় বর্তমানে ১২৭টির মতো ডলফিন রয়েছে। ২০১৮ সালে হালদায় ডলফিনের সংখ্যা ছিল ১৬৭টি। ২০১৭ সালের পর থেকে এখন পর্যন্ত হালদায় ২৯টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর একটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন ছিল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, হালদায় যে ডলফিন দেখা যায়, তা স্থানীয়ভাবে উতোম বা শুশুক নামে পরিচিত। মিঠাপানির স্তন্যপায়ী এই প্রাণী গেঞ্জেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে এটি বিচরণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...