মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙ্গামাটি

এক সপ্তাহের ছুটিতে লাখো পর্যটকের ঢল

চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি

দীর্ঘ করোনার ছোবলের পর পবিত্র ঈদকে ঘিরে পার্বত্য জনপদ পর্যটকের পদচারণার আবারও মুখর হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার মধ্যে ও পার্বত্য অঞ্চলের অন্যতম রাঙ্গামাটির লেক পাহাড় ঘেরা প্রাকৃতিক নৈসর্গে অপরূপ সৌন্দর্য্য মুগ্ধ করছে। পবিত্র ঈদুল ফিতরের টানা এক সপ্তাহের ছুটিতে লাখো পর্যটকের ঢল নামছে রাঙ্গামাটিতে। মুখরিত হয়ে উঠেছে রাঙ্গামাটির পর্যটন স্পট গুলো।

ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে কাল বৈশাখীর ছোবলে হোটেল মোটেলে আটকা পড়েছে পর্যটকরা। বিকালে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ঘুরে বেড়াতে দেখা গেছে পর্যটকদের।

দীর্ঘ করোনার ছোবলের পর ঘুরে দাঁড়াচ্ছে রাঙ্গামাটির পর্যটন শিল্প। পবিত্র ঈদুল ফিতরের ৭ দিনের বন্ধে পর্যটকের পদচারণার আবারও মুখর হয়ে উঠেছে পার্বত্য জনপদ রাঙ্গামাটি। পার্বত্য অঞ্চলের অন্যতম রাঙ্গামাটির লেক পাহাড় ঘেরা প্রাকৃতিক নৈসর্গে অপরূপ সৌন্দর্য্য মুগ্ধ করছে পর্যটকদের। করোনা মহামারির নিষেধাজ্ঞা কাটিয়ে ঈদের এই ছুটিতে পর্যটকের ঢল রাঙ্গামাটির পর্যটনের উপর নির্ভরশীল ব্যক্তিদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে। দীর্ঘ করোনার বন্ধি জীবন থেকে মুক্ত বাতাস নিতে ও ইট-পাথরের শহরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে ভ্রমণপিপাসু মানুষ বেছে নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যরে রাঙ্গামাটিকে। পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা।

রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকরা বলেন, রাঙ্গামাটি অত্যন্ত সুন্দর। বৈরী আবহাওয়ার কারণে আমরা ঘুরে বেড়াতে পারছিনা। তার পরও বৃষ্টির পর রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশ যেন আমাদের মন ছুয়ে গেছে।

তারা বলেন, সকালে বৃষ্টি থাকলেও বেলা হতে হতে বৃষ্টি থেমে যায় এবং রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ঘুরে বেড়াতে আমাদের আর কোন কষ্ট পেতে হয়নি। কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশি ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য আমাদের মুগ্ধ করেছে।

পর্যটন ঘাটের বোট ইজারাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুবেল বলেন, বৈরী আবহাওয়াকে উপেক্ষো করে রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন এলাকায়। বোটে চাড়ে হ্রদ ও পাহাড়ের মিতালীতে পর্যটকদের মন কেড়ে নিয়েছে। করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকায় আমরা যেমন বোট মালিকরা কষ্টে দিন অতিবাহিত করছি, তেমনি বোটের শ্রমিকরা মারাত্মক কষ্টের সাথে পরিবারের ঘানি টানতে হচ্ছে। আশা করছিলাম এবারের ঈদের বিশাল একটি বন্ধে রাঙ্গামাটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পর্যটকরা হোটেল থেকে বের হতে পারছে না। আশা করছি আবহাওয়া ভালো হলে পর্যটকদের বিশাল একটি অংশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াবে।

দীর্ঘদিন করোনা মহামারির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটক এসেছেন রাঙ্গামাটিতে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু ম্লান হয়েছে। রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের যে কয়টি রুম ছিলো তা বুকিং হয়েছে। কিন্তু কিছু কিছু বুকিং এখনো এসে উঠেনি। সারা দেশে বৈরী আবহাওয়ার কারণে ঈদের ছুটি কাটাতে আসা পর্যটকরা রুমে বসে সময় কাটাচ্ছে। তার পরও রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করছে পর্যটকদের।

তিনি বলেন, তারপরও করোনার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠা সম্ভব।

দীর্ঘ দুই বছরের করোনা পরিস্থিতির পর ঘুরে দাঁড়ানো পর্যটন শিল্প আবারো আশা যাগাবে এমটাই প্রত্যাশা করছেন রাঙ্গামাটি পর্যটন কতৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...