রবিবার, ২৮ জুন ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগে, তাদের পাওনা পরিশোধ করুন: বাবর

নিজস্ব প্রতিবেদক

আজ ঐতিহাসিক মে দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মর্যাদার সহিত শ্রমিকদের অধিকার আদায়ের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। 

তারই অংশ হিসেবে আজ বিকেল ৫ঘটিকায় নগরীর ষ্টেশনরোড নূপুর মার্কেট চত্বরে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে ষ্টেশনরোড নূপুর মার্কেট শ্রমিক লীগ। 

কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো:জসিম উদ্দীনের সভাপতিত্বে ও নূপুর মার্কেট ইউনিট শ্রমিক লীগ নেতা তোফায়েল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় মে দিবসের ইতিহাস তুলে ধরে বাবর বলেন,১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল।এতে পুলিশ শ্রমিকের ওপর গুলি বর্ষণ করলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের এই আত্মত্যাগের উপর দাড়িয়ে আজকের দিনে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকারের মে দিবস।এসময় তিনি আরো বলেন, ঐতিহাসিক ভাবে সত্য যে শ্রমিকদের ঘামের উপরেই দাড়িয়ে আজকের পুঁজিবাদী বিশ্ব,আধুনিক সভ্যতা,প্রযুক্তির উৎকর্ষতা। তাই সবার আগে শ্রমিকের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে। তাদের শ্রমের ঘামের উপর দাড়িয়ে দেশের অর্থনীতি, আপনার আমার প্রতিষ্টান। তাই শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধের জন্য প্রতিষ্টান মালিকদের প্রতি আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।

এসময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী,মোর্শেদ আলম,কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু,সাব্বির চৌধুরী,মোহাম্মদ জাহেদ রেয়াজ উদ্দিন বাজার কর্মচারি সমিতির সভাপতি এস এম নুরুল আব্বাছ এবং সাধারন সম্পাদক এম জিন্নাহ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, এনায়েত বাজার শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, জলসা মার্কেট শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রোয়েল, মোহাম্মদ সাইফুল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...