সোমবার, ২৭ জুলাই ২০২৬

দীর্ঘ এক যুগ পর আসছে জেমসের নতুন গান

বিনোদন ডেস্ক

দীর্ঘ এক যুগ পর নগরবাউল ফিরছেন। চাঁদরাতে প্রকাশ হবে তার নতুন গান। এই মুহূর্তে দেশের সংগীতে এর চেয়ে বড় খবর আর নেই। দেশজুড়ে তাই আগ্রহে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন এই গানের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে গানের প্রকাশনা বসুন্ধরা ডিজিটালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির হন নগরবাউল। কথা বলেন দীর্ঘ বিরতির পর মৌলিক গানে ফেরার প্রসঙ্গে।

জেমস বলেন, ‘ওরা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বলেছে, আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারেন। এটা একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। নিজের মতো করে কাজ করা তো একজন শিল্পীর জন্য ভালো।’

বসুন্ধরা কর্তৃপক্ষের প্রস্তাব ও পরিকল্পনা পছন্দ হয়েছে জেমসের। সে কারণেই তাদের সঙ্গে কাজটি করেছেন বলে জানান তিনি। বললেন, ‘বসুন্ধরার অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। এ জন্যই করছি গান। এর চেয়ে বড় কোনো, অন্য কোনো কারণ নেই।’

কেবল একটি নয়, ঈদের পর আরও কয়েকটি গানও প্রকাশ হবে বলে জানান জেমস। এরপর সবগুলো গান একসঙ্গে অ্যালবাম আকারে প্রকাশিত হবে। আপাতত চাঁদরাতের চমকটার জন্য অপেক্ষায় সবাই।

জানা গেছে, গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছেন জেমস। এর ভিডিওচিত্রে তিনি অংশ নিয়েছেন। তবে এখনই গানের নাম জানাতে চাইছেন না সংশ্লিষ্টরা। ওটা চাঁদরাতেই জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...