শনিবার, ২৭ জুন ২০২৬

কাপ্তাইয়ে হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে  

বুধবার(২০ এপ্রিল) রাত ৯টার দিকে নৌ বাহিনী সড়কে এই ঘটনা ঘটে ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় সন্ধ্যার পর বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নিয়ে থাকে। এই সময় অজ্ঞাত পরিচয়ে এক মহিলা হাতির সামনে পড়লে হাতি তাঁকে প্রচন্ড ভাবে আঘাত করে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানান তিনি।

এদিকে অজ্ঞাত মহিলা হাতির আক্রমনে নিহত হওয়ার খবর জানার পর রাতে ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এই সময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মহিলার লাশটি উদ্ধার করে কাপ্তাই লগগেইটে নিয়ে আসেন।

এই বিষয়ে পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, যেহেতু নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন। তার কোন পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি , তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে নিহত মহিলার সৎকারের ব্যবস্থা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...