সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

আগামী মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ঘোষিত প্রাথমিক স্কোয়াডে নেই সম্প্রতি ভারত সফর করা একাধিক ক্রিকেটার। এছাড়া লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালাঙ্কা প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি ঘরোয়া টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেও কামিন্দু মেন্ডিস। তবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোশেন সিলভা ও ওসাদা ফার্নান্দো।

বাংলাদেশ সফর ঘিরে দেশটির ক্রিকেট বোর্ড ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে। যেখান থেকে দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পাঠানো হবে ১৮ জন ক্রিকেটারকে।

লঙ্কানদের বিপক্ষে ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। এরপর মিরপুরে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু ২৩ মে। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের আগামী ৮ মে ঢাকায় পা রাখার কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিসারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ অ্যাম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, সুমিন্দা লক্ষণ ও লাকসিতা মুনাসিংহা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...