বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রণবীরকে প্রাক্তন প্রেমিকাদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক

বিয়ে করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটকেই জীবনসঙ্গী করলেন তিনি। রণবীর-আলিয়ার বিয়ের পর এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন তার বন্ধু ও সহকর্মীরা। এই তালিকায় রণবীরের প্রাক্তন প্রেমিকারাও রয়েছেন।

রণবীর কাপুরকে বলা হয় বলিউডের ‘ক্যাসানোভা’। আলিয়ার আগে অভিনেত্রী সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, মাহিরা খানের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত কারো সঙ্গেই এই অভিনেতার সম্পর্কটা স্থায়ী হয়নি।

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রণবীর ও আলিয়ার ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, ‘দুইজনকেই অভিনন্দন। ভালোবাসা ও আনন্দ বর্ষিত হোক।’

ক্যাটরিনার আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে এটি নিয়ে বেশি কিছু না বললেও পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে তারা সেটি স্বীকার করেছেন। তবে ব্রেকআপ হলেও তাদের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রণবীরকে শুভেচ্ছা জানিয়ে দীপিকা লিখেছেন, ‘দুইজনই আজীবন ভালোবাসা ও হাসি র মধ্যে থাকো এই কামনা করছি।’

রণবীরের প্রথম সিনেমার নায়িকা ছিলেন সোনম। ‘সাওয়ারিয়া’ সিনেমা মুক্তির সময় তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়। সোনম তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘দুইজনকেই অভিনন্দন।’

এছাড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর-আলিয়ার ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও, দু’জনকে অভিনন্দন।’

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়ে যায় বলেও গুঞ্জন চাউর হয়। সব বাধা কাটিয়ে গতকাল (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়েন এই আলোচিত প্রেমিক যুগল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...