বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রণবীর-আলিয়ার বিয়ের ছবির দাম জানলে অবাক হবেন

বিনোদন ডেস্ক

প্রেম থেকে পরিণয়। সম্পর্কের পাকাপাকি রূপ দিতে বেশ গোপনীয়তার আশ্রয় নেন বলি পাড়ার নবদম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ের এক ঝলক দেখার অপেক্ষায় ছিল অনুরাগীরা। কিন্তু বিয়ের আসরে উঁকি দেওয়ার জো ছিল না। কড়া নিরাপত্তায় ঘেরা ছিল পুরো অনুষ্ঠান। রাত পেরুতেই জানা গেল এমন গোপনীয়তার কারণ।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, একটি ওটিটি সংস্থার কাছে বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ব বিক্রি করেছেন নবদম্পতি। আর সেই চুক্তির জেরেই বিয়ের অনুষ্ঠানের ছবি সামনে আনতে পারবেন না তারা। কয়েক মাস পর তাদের বিয়ের অনুষ্ঠানটি স্ট্রিম করবে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম। এ বাবদ ৯০ থেকে ১১০ কোটি টাকা নিয়েছেন রণবীর-আলিয়া! যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে প্রিয়াঙ্কা-নিক, ক্যাটরিনা-ভিকি একইভাবে বিয়ে করেছিলেন। প্রিয়াঙ্কা ও নিক নিজেদের বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ব ১৮ কোটি টাকায় বিক্রি করেছেন।

অন্যদিকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ক্যাটরিনা-ভিকির বিয়ের অনুষ্ঠান। এ জন্য নাকি ৮০ কোটি টাকা নিয়েছিলেন তারা।

এ ছাড়াও আনুশকা শর্মা এবং বিরাট কোহলিও এক মার্কিন ম্যাগাজিনকে বিয়ের যাবতীয় ছবির স্বত্ব বিক্রি করেছিলেন। যে টাকা তারা পেয়েছিলেন, তা এক চ্যারিটির হাতে তুলে দিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...