মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আজ রণবীর-আলিয়ার বিয়ে

বিনোদন ডেস্ক

নানা জল্পনার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পিংকভিলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রণবীরের মা নীতু কাপুর।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বিকাল ৩টায় শুরু হবে রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন। আজ সকালে বিয়ের ভেন্যুতে দেখা গেছে আলিয়া ও রণবীরের মাকে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাবি রীতি মেনে আলিয়াকে বিয়ে করবেন রণবীর। পরিবার সূত্রের খবর, সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হবে। দুপুর ২-৩টার মধ্যে ‘ফেরে’ (সাতপাকে ঘোরা) শুরু হবে। দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও বিশেষ এই দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।

বুধবার (১৩ এপ্রিল) ছিল রণবীর-আলিয়ার গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান। রণবীরের ‘বাস্তু’ বাড়িতে কাপুর পরিবারের একঝাঁক তারকা হাজির হন। এ তালিকায় রয়েছেন—কারিশমা কাপুর, কারিনা কাপুর খান, করন জোহর প্রমুখ।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি হিসেবে কাপুর পরিবারের সদস্য ও এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নির্মাতা করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, জয়া আখতার, ডিজাইনার মাসাবা গুপ্তা, অভিনেতা বরুণ ধাওয়ান, রোহিত ধাওয়ান, পরিচালক আয়ান মুখার্জি, ডিজাইনার মনীশ মালহোত্রা বিয়েতে হাজির হবেন।

অন্যদিকে, রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনায় থাকবেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আদিত্য চোপড়া, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...