মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কক্সবাজারে পেশাদার দুই ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ধারালো ছুরিসহ পেশাদার দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলেন- শহরের মোহাজের পাড়া এলাকার মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুল গফুর মিন্টু (২৬) ও উখিয়া হলদিয়াপালং এলাকার মোজাফফরের ছেলে মো. আব্দুর শুক্কুর ওরফে মনজুর ওরফে ব্লেড শুক্কুর (৩০)। শুক্কুর বর্তমানে শহরের পূর্ব বাহারছড়ায় (এসপির বাংলোর পিছনে) বসবাস করছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সাগরের সুগন্ধা পয়েন্ট এলাকায় হোটেল প্যারাডাইসের সামনে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছিল অপরাধীরা। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি টিম অভিযানে গেলে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ টি ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, তারা পেশাদার ছিনতাইকারী। তারা ছুরি ও চাকুর ভয় দেখিয়ে শহরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...