মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মেয়ের বলিউড অভিষেক নিয়ে যা বললেন অজয়

বিনোদন ডেস্ক

মা-বাবার পথ ধরে অনেক তারকা সন্তান বলিউডে পা রাখছেন। অনেকদিন ধরে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের মেয়ে নায়সা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের বলিউড অভিষেক নিয়ে কথা বলেছেন অজয় দেবগন। তিনি বলেন, ‘আমি জানি না নায়সা সিনেমা জগতে আসবে কি না! এখন পর্যন্ত সে নিরুৎসাহ দেখিয়েছে। তবে বাচ্চাদের মধ্যে যখন তখন পরিবর্তন আসতে পারে। সে এখন বিদেশে পড়াশোনা করছে। আমি জানি না কী করবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে অভিনয়শিল্পীদের তো দেখছেন। তারা সবকিছুর জন্য প্রস্তুত। আর জানে কেমন কী করছে। তারা ভালো করছে কারণ তারা সবকিছুতেই অনেক দক্ষ।’

অজয়ের পরবর্তী সিনেমা ‘রানওয়ে ৩৪’। এতে আরো আছেন অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং। আগামী ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটি নিয়ে অজয় বলেন, ‘দুই বছর আগে যখন মহামারি চলছিল, সন্ধীপ কেউলানি ও আমিল কেয়ান খান আমাকে সিনেমাটির গল্প শুনিয়েছিল। আমার সেটি পছন্দ হয় তবে কিছু জায়গায় পরিবর্তন করতে বলি। লকডাউনের মধ্যে তারা কাজ শেষ করে যেমনটা চেয়েছিলাম সেভাবে আমার কাছে চিত্রনাট্য নিয়ে আসে। এরপর এটি নির্মাণ কাজ ‍শুরু করি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...