মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

স্বামীর চেয়ে স্ত্রী বড়

বিনোদন ডেস্ক

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের চার হাত এক হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে বলিউডে ক্রমশ যে বিয়ের ক্ষেত্রে বাড়ছে তা হলো স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড় হওয়ার ব্যাপারটি। সম্প্রতি এটি ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এর আগেও অনেক বলিউড তারকা পাত্রী বয়সে ছোট পাত্রকে বিয়ে করেছেন। সেরকম কয়েকটি বলিউডের তারকা দম্পতির কথাই তুলে ধরা হলো।

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বর্তমান বয়স ৩৮। এই বয়সে বিয়ে করছেন ৩৩ বছরের ভিকি কৌশলকে। বয়সের পার্থক্য তাদের বিয়েতে বাঁধা হয়ে দাঁড়ায়নি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন। হলিউডের এই পপ তারকাকে বিয়ের পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় এ অভিনেত্রী। তবে সব কিছু ছাপিয়ে বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। চলতি বছর ১ ডিসেম্বর তৃতীয় বিবাহবার্ষিকীও পালন করেছেন প্রিয়াঙ্কা ও নিক।

বলিউডের এক সময়ের হার্টথ্রব নায়িকা ঐশ্বরিয়া রাই ৩৪ বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঐশ্বরিয়া যখন বিয়ে করেন তখন তার বর অভিষেক বচ্চনের বয়স ছিল ৩১ বছর। বয়সের পার্থক্য থাকলেও সংসার জীবনে বেশ সুখী এ দম্পতি। ১৩ বছরের সংসার জীবনে আরাধ্যা নামের এক কন্যা রয়েছে তাদের।

অভিনেত্রী নেহা ধুপিয়া তার চেয়ে দুই বছরের ছোট অঙ্গদ বেদীকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এই অভিনেত্রীও সমালোচনায় পড়েছিলেন। কিন্তু বেশ ভালোই আছেন তারা। এই দম্পতির ঘর আলো করে রেখেছে দুই সন্তান।

অভিনেত্রী সোহা আলি খান এবং অভিনেতা কুণাল খেমু একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। এই জুটিও বিয়ে করে সংসার সাজিয়েছেন। যখন তারা বিয়ে করেন সে সময়ে সোহার বয়স ছিল ৩৭ বছর আর কুণালের ৩২ বছর।

আরেক অভিনেত্রী বিপাশা বসু ২০১৬ সালে বিয়ে করেন। বয়সের পার্থক্যে স্বামী করণ গ্রোভারের চেয়ে তিন বছরের বড় বিপাশা। এই দম্পতি তাদের সংসার জীবন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট।

এখন দেখার বিষয় বলিউডে এই বিয়ের সংখ্যা আরও বাড়ে কি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...