মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বলিউড অভিনেতা শিব কুমার মারা গেছেন

বিনোদন ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রামানিয়াম। গত রোববার (১০ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বলি পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

আজ (১১ এপ্রিল) সকালে শিব কুমারের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আয়েশা রাজা লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে।’

গত তিন দশক ধরে হিন্দি ছবি ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে শেষকৃত্যের কথা জানিয়েছেন পরিচালক হনসল মেহতা। সোমবার (১১ এপ্রিল) মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশান প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

পরিচালক বীণা সারওয়ারের টুইট থেকে জানা যায়, মাত্র দু-মাস আগেই নিজের একমাত্র সন্তান দিব্যাকে হারিয়েছেন শিব কুমার। ১৬ বছরের জন্মদিনের দু-সপ্তাহ আগে ব্রেন টিউমারে মৃত্যু হয় দিব্যার। এবার মেয়ের শোকে কাতর বাবাও চলে গেলেন না ফেরার দেশে।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শিব কুমার। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটেকর অভিনীত এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার নিজেই। পাশাপাশি এতে অভিনয়ও করেছিলেন।

তবে ‘টু স্টেট’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে নজর কাড়েন শিব কুমার। রানির ‘হিচকি’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তার অভিনয় আজও ভুলতে পারেনি দর্শকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...