সোমবার, ২৪ আগস্ট ২০২৬

‘আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় চিরকুট লিখে রুকসি পারভিন জুবলি (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৯ এপ্রিল) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।

পারভিন আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং পশ্চিম আমিরাবাদ সিকদার পাড়ার আবদুল গফুরের মেয়ে।

স্থানীয়রা জানান, সেহেরির সময় জুবলিকে পরিবারের সদস্যরা ডাকলে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ।  লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে একটা ছেলের সঙ্গে তার প্রেম ছিল। তার মা বাবা তাকে এসব থেকে দূরে থাকতে বলেছিলেন।

লাশের পাশে পাওয়া চিরকুটের লেখা হুবহু তুলে ধরা হলো- sorry আম্মু, আমি সাকিবকে ভালবাসি। আমি সাকিবকে বিয়ে করবো। আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। তোমরা আমাকে নিষেধ করার পরও আমি তাকে ভালবেসে যাচ্ছি। তাকে ছাড়া বাঁচতে পারবোনা। তাই আজ তোমাদের সব বলে দিলাম। তোমরা সবাই ভাল থেকো।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মেয়েটির মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মেয়েটির প্রেমঘটিত সম্পর্ক থাকতে পারে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...