রবিবার, ২৬ জুলাই ২০২৬

নেইমার-এমবাপের হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

পিএসজির হয়ে হ্যাটট্রিক এসেছে দুটি। নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে করেছেন তিনটি করে গোল। পিএসজির আরেক মহাতারকা লিওনেল মেসিরও হয়েছে অ্যাসিস্টের হ্যাটট্রিক

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ক্লেমঁ ফুতকে বিধ্বস্ত করে ৬-১ গোলের জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সাত রাউন্ড ম্যাচ বাকি থাকলেও পিএসজির শিরোপা জয় এখন সময়ের ব্যাপার।

শনিবার রাতে পিএসজির হয়ে হ্যাটট্রিক এসেছে দুটি। নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে করেছেন তিনটি করে গোল। পিএসজির আরেক মহাতারকা লিওনেল মেসিরও হয়েছে অন্যরকম হ্যাটট্রিক।

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যাচে করেছে অ্যাসিস্টের হ্যাটট্রিক। এ নিয়ে ফরাসি লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে দুইবার অ্যাসিস্টের হ্যাটট্রিক করলেন মেসি।

এর আগে গত বছর ২৮ নভেম্বর সেইন্ট এতিয়েঁর বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ক্লেমঁ ফুতের মাঠে পিএসজির ধ্বসংযজ্ঞের শুরু হয় সপ্তম মিনিটে। মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান নেইমার।

নেইমারের সঙ্গী এমবাপেকেও গোল বানিয়ে দেন মেসি। ১৯ মিনিটে ডিফেন্ডারদের জটলার ভেতর থেকে বল বুকে নিয়ন্ত্রণে নিয়ে সিক্স ইয়ার্ড বক্সে এমবাপের জন্য পাস ছাড়েন মেসি। কাছ থেকে লিড দ্বিগুণ করতে ভুল করেননি এমবাপে।

বিরতির আগে জোদেল দোসুর স্ট্রাইকে এক গোল ফিরে পায় স্বাগতিক ক্লেমঁ ফুত। তাতে খুব একটা লাভ হয়নি তাদের। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে স্বাগতিক দলকে দিশেহারা করে রাখে পিএসজি।

৭১ মিনিটে পিএসজি পায় তৃতীয় গোল। জেদাদকা ক্লেমঁ ফুতের বক্সে ফাউল করেন এমবাপেকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে ভুল করেননি নেইমার।

মিনিট তিনেক পর এমবাপেকে সাহায্য করেন এ ব্রাজিলিয়ান। নেইমারের পাস পাওয়ার পর কাছ থেকে দলের চার নম্বর গোলটি করেন ফরাসি তারকা এমবাপে।

দুই তারকার মধ্যে আগে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে পাওয়া বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি।

৮৩ মিনিটে গোল উৎসবের শেষটা করেন নেইমার। এমবাপের বাড়ানো বলে একেবারে কাছ থেকে লক্ষ্যভেদ করেন বিশ্বের সবচেয়ে দামি তারকা।

এ জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকল পিএসজি। দুইয়ে থাকা রেঁসের সঙ্গে তাদের পার্থক্য ১৫ পয়েন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...