বুধবার, ২৭ মে ২০২৬

গ্র্যাজুয়েট হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিমুল

বিনোদন ডেস্ক

সময়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শিমুল শর্মা এখন গ্র্যাজুয়েট। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ বিএসসি সম্পন্ন করেছেন তিনি।

এই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিমুল অফিসিয়ালি গ্রাজুয়েশন সম্পন্ন করেন গত বছর। তবে বুধবার মিরপুর ১৪ নাম্বারের পুলিশ কনভেশন হলে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়। সেখানেই সনদ বুঝে পান এই অভিনেতা।

শিমুল জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই কাজল আরেফিন অমির সহকারী হিসেবে ‘বুম ফিল্মস’-এ কাজ শুরু করেন তিনি। তখন বেশীরভাগ শুটিং হতো উত্তরায়। এমনও হয়েছে শুটিং থেকে সরাসরি পান্থপথ ক্যাম্পাসে এসে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

শিমুল বলেন, ‘পরীক্ষা এবং শুটিং দুটো একসঙ্গে থাকলে ম্যানেজ করতে হিমশিম খেতাম। পাঠাও দিয়ে শুটিং থেকে সরাসরি এসে পরীক্ষা দিতে গিয়ে এমনও হতো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে যেতাম। সিএসই সাবজেক্টটাও অনেক কঠিন। কাজের পাশাপাশি অনেক চাপ নিয়ে পড়ালেখা শেষ করেছি। শেষ পর্যন্ত গ্রাজুয়েশন সম্পন্ন করে সনদ হাতে পাওয়ায় খুব ভালো লাগছে।’

শিমুল জানান, পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই ২০১৭ সালে কাজল আরেফিন অমির সহাকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। অমির সহকারী হিসেবে শিমুলের প্রথম কাজ ‘নেটওয়ার্ক বিজি’।

তারপর থেকে এখন পর্যন্ত অমি যতগুলো নাটক পরিচালনা করেছেন তার প্রায় ৯০ ভাগেরই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিমুল। এই তালিকায় রয়েছে ‘ট্যাটু’, ‘ডিয়ার বাংলাদেশ’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’সহ অসংখ্য নাটক।

সহকারী পরিচালক থেকে অভিনেতা হওয়ার গল্পও শোনান ফেনীতে জন্ম নেওয়া শিমুল। বলেন, ‘অমি ভাইয়ের সহকারী হিসেবে কাজ করতে গিয়েই অনেক সময় পাশ দিয়ে হেঁটে যাওয়ার শর্ট’সহ ছোটখাট বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হতো। সেটা ছিল নিতান্তই কাজের প্রয়োজনে, অভিনেতা হিসেবে নয়। সেখান থেকে এভাবে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়ে যাব তা নিজেও ভাবিনি।’

অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও শুধু অভিনয় নিয়েই পড়ে থাকতে চান না শিমুল। তার চোখে-মুখে এখনও নির্মাতা হওয়ারই স্বপ্ন। সেভাবে নিজেকে প্রস্তুত করছেন বলে জানালেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...