বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ফিফকোর ভাইস প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের ইমরানুর

স্পোর্টস ডেস্ক

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কর্পোরেট ফুটবলার ইমরানুর রহমান।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবল (ফিফকো) হলো সারা বিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্যদ, যার সদর দপ্তর কানাডার মন্ট্রিয়লে অবস্থিত। সারা বিশ্বের ৬৫ টি দেশের ১৫০০০০ কোম্পানির ২.৫ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বৈশ্বিক কর্পোরেট ফুটবলের একমাত্র সংগঠন হলো এটি। বিশ্ব কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপের আনুষ্ঠানিক আয়োজকও এই সংস্থাটি। তারই এবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরানুর।

ইমরানুর সংগঠক হিসেবে আত্মপ্রকাশের আগে কর্পোরেট পর্যায়ের ফুটবলেও মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। বাংলাদেশের সবচেয়ে সফল ফুটবল দল বানদো’র অধিনায়ক ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে ২০০ ম্যাচ খেলে করেছেন-করিয়েছেন ৩৮০ গোল। বর্তমানে তিনি লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএ এর ডিরেক্টর হিসেবে দায়িত্বরত রয়েছেন।

ফিফকোর দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘আমি আমার বাবা জনাব সিদ্দিকুর রহমানের কাছে ঋণী, যিনি সবসময় ফুটবলের প্রতি আমার ভালবাসা ও আবেগকে সমর্থন দিয়েছেন এবং আমার মা, যার দোয়ায় আমার সব সফল্য অর্জিত হয়েছে। আমি বানদো ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উৎসাহ যুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ফিফকো এর প্রেসিডেন্ট আলবার্ট জিবলি কে যিনি এই সম্মানজনক প্রাপ্তিতে আমার উপর বিশ্বাস রেখেছেন। সবশেষে যার কথা বলতেই হয়, আমার শক্তি, যিনি আমার ফুটবলের উপর সবসময় আস্থা রাখেন, আমার সহধর্মিনী সামিরা আলম। আমার বিশ্বাস যে আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...