বুধবার, ১০ জুন ২০২৬

অনন্যা-ঈশানের সম্পর্কে ভাঙন

বিনোদন ডেস্ক

বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। যদিও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ছেলের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছিলেন নায়কের মা নীলিমা আজিম।

শোনা যাচ্ছে, তাদের সেই প্রেমে ভাঙন ধরেছে। দুজন পারস্পরিকভাবেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রেম ভাঙলেও বন্ধুত্ব টিকিয়ে রাখতে চান তারা। এমনকি পর্দায় জুটি বাঁধতেও আপত্তি নেই তাদের।

এর আগে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ঈশান। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তারা। সে সময় থেকেই তাদের প্রেমের খবরে বলি পাড়ার বাতাস ভারী হয়। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ঈশান-জাহ্নবীর প্রেমকে ইঙ্গিত করে শহিদ কাপুর বলেছিলেন, ‘ঈশান সারাদিন সহকর্মীর (জাহ্নবী) আগে-পিছে ঘুরে বেড়ায়।’

সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অনন্যার সঙ্গে ঈশানের ঘনিষ্ঠতা বাড়ে। ‘খালি পিলি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও ঈশান। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। এমনকি দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা যায়। এবার এই প্রেমেও বাজলো বিচ্ছেদের সুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কয়েক মাস ধরেই ঈশান-অনন্যা উপলব্ধি করছেন জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এক নয়। আর তাই আজীবন একসঙ্গে কাটানো সম্ভব হবে না তাদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...