রবিবার, ২৬ জুলাই ২০২৬

৫৩ রানেই অলআউট, বড় ব্যবধানে টাইগারদের হার

স্পোর্টস ডেস্ক

শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারল বাংলাদেশ। এর মধ্যে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৪২ রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

২৭৪ রানের লক্ষ্য এমনিতে সহজ নয়, কিন্তু যেভাবে বাংলাদেশ গুটিয়ে গেল এমনটাও নিশ্চয়ই ভাবেনি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে অলআউট হয়ে গেছে মাত্র ৫৩ রানে। ম্যাচ হেরেছে ২২০ রানে।

আগের দিনই অবশ্য বোঝা যাচ্ছিল কাজটা বেশ কঠিনই হতে যাচ্ছে। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মুমিনুল হক ফেরত গিয়েছিলেন কেবল ৮ রান যোগ করে। কিন্তু কাজটা আসলে এত কঠিন কেইবা ভেবেছে!

বাংলাদেশ যে শেষদিনে খেলতে পারেনি এক ঘণ্টাও। ওভারের সংখ্যায় খেলেছে মাত্র ১৩ ওভার। তাতেই হারিয়ে ফেলেছে সাত উইকেট। বাংলাদেশের ১০ ব্যাটসম্যানকে আউট করতে দুই স্পিনার সিমন হার্মার ও কেশভ মহারাজ ছাড়া আর কাউকে ব্যবহারই করেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

শেষ দিনের শুরুটা হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দিয়ে। আর্ম বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, ফেরেন শূন্য রান করেই। পরের ব্যাটসম্যান লিটন দাস ফেরেন মিড অনে দাঁড়িয়ে থাকা মাহারেজের হাতে সাদামাটা ক্যাচ তুলে দিয়ে। ৬ বলে ২ রান করে।

বাকিরাও কেউই থিতু হতে পারেননি। যিনি হয়েছিলেন, সেই নাজমুল হোসেন শান্তও টানতে পারেননি বেশিক্ষণ। ৫২ বলে ২৬ রান করে তিনি আউট হন স্টাম্পিং হয়ে। ৫৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। কেশভ মহারাজ ৭ আর হার্মার নেন ৩ উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...