সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ের হতাশার পারফরম্যান্স কাটিয়ে বড় জয়ে সমর্থকদের দারুণ উপহার দিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষে চার ম্যাচের তিনটিতে হেরেছিল পিএসজি। তবে রোববার রাতে ঘরের মাঠে লোঁরিয়েকে ৫-১ গোল ব্যবধানে হারিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দলটি।

ম্যাচে পিএসজির পক্ষে মূল নায়ক ছিলেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে পিএসজির করা ৫ গোলেই ছিল তার অবদান। তার মধ্যে নিজে করেছেন জোড়া গোল, বাকি তিনটি অ্যাসিস্ট। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি এবং নেইমারও।

ম্যাচের শুরুর গোল আসে ১২ মিনিটের মাথায়। মেসির ফ্লিক থেকে বল পেয়ে এমবাপ্পে অ্যাসিস্ট করেন নেইমারকে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ২৮ মিনিটের মাথায় নিজেই গোল করেন এমবাপ্পে।

ইদ্রিস গায়ের পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে ২-০ গোল ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই এক গোল পরিশোধ করে লোঁরিয়ে। আশরাফ হাকিমির ভুলে সফরকারীর স্ট্রাইকার টেরেম মোফি বল পেয়ে যান। সেখান থেকে ডোনারুমাকে পরাস্ত করে গোল আদায় করে নেন মোফি।

ম্যাচের ৬৭ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। আশরাফ হাকিমির পাস থেকে বল জালে জড়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর এমবাপ্পের দারুণ এক পাস থেকে গোল আদায় করে নেন মেসি। লিগ ওয়ানে এটি মেসির তৃতীয় গোল।

লোঁরিয়ের জালে শেষ গোল দেন নেইমার। এবারও এমবাপ্পের পাস থেকে গোল পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখলো এমবাপ্পে। এমনকি ১৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মতো একাদশে নামা মেসি, নেইমার এবং এমবাপ্পে তিন তারকাই গোল পেলেন পিএসজির হয়ে।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ১২ পয়েন্ট এগিয়ে থাকলো পিএসজি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...