রবিবার, ২৬ জুলাই ২০২৬

জন্মদিনে হবু শ্বশুরের সঙ্গে নেচে ভাইরাল ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক

টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের সম্পর্ক ১১ বছরের। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে। অন্তর্জালে চোখ রাখলেই মেলে তাদের মিষ্টি প্রেমের খুনসুটি।

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) নিজের জন্মদিনের পার্টিতে হবু শ্বশুরের সঙ্গে জমিয়ে নেচেছেন ঐন্দ্রিলা। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেটমাধ্যমে ভাইরাল। অনেকেই তাদেরকে বলিউডের অমিতাভ বচ্চন-ঐশ্বরিয়ার টালিউড ভার্সন হিসেবেও আখ্যা দিচ্ছেন।

ঐন্দ্রিলার জন্মদিনের পার্টিতে টেলিপাড়া থেকে টালিপাড়ার অনেক তারকাই উপস্থিত ছিলেন। সকলের হই-হুল্লোড়ে জমে গিয়েছিলো পুরো আয়োজন। কখনও দেব তার ‘চ্যালেঞ্জ’ ছবির জনপ্রিয় গান ‘ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ’-এর তালে নেচেছেন। আবার কখনও সোহম নেচেছেন ‘যতই বল আমায় বোকা ভোলা’ গানের সঙ্গে।

এদিকে জন্মদিনের প্রথম প্রহরে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেন অঙ্কুশ। সেখানে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন ঐন্দ্রিলা। হঠাৎ তাকে জাপটে ধরেন অঙ্কুশ। তিনি বলতে থাকেন, ‘শুভ জন্মদিন প্রিয় গরিলা! ওহ, ঐন্দ্রিলা’। এখানেই শেষ নয়, প্রেমিকাকে জাপটে ধরে চুমু খান অঙ্কুশ।

ক্যাপশনে লেখেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আরকি।’

প্রসঙ্গত, অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা। বড় পর্দায়ও বাস্তবের প্রেমিক জুটিকে দেখা গেছে। গত বছর এই জুটির ‘ম্যাজিক’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

সূত্র: আনন্দবাজার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...