মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আপনাদের কেউ ক্ষমা করবে না: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান এর বিরোধী তিন নেতার ষড়যন্ত্রের কারণেই পাকিস্তান এর প্রধানমন্ত্রী ইমরান খানকে বিদায় নিতে হচ্ছে এবং এই ষড়যন্ত্রে সংশ্লিষ্টদের পাকিস্তানের জনগণ কখনও ক্ষমা করবে না।

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেছেন পাকিস্তান এর প্রধানমন্ত্রী ইমরান খান, অনাস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে যার বিদায় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

ভাষণের শুরুতেই ইমরান বলেন, ‘আজ আমি দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। পাকিস্তান আজ এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে তার সামনে দু’টো পথ খোলা আছে।’

‘তার মধ্যে একটি পথে চললে অদূর ভবিষ্যতে পাকিস্তান কে আমরা একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দেখতে পাব, আর অপর পথটি আমাদেরকে একটি তল্পিবাহক দাস রাষ্ট্র গঠনের দিকে পরিচালিত করবে।’

ইমরান খান বলেন, পাকিস্তান কে একটি ন্যায়ভিত্তিক, আত্মমর্যাদাপূর্ণ ও আধুনিক কল্যাণমূলক ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন থেকেই রাজনীতিতে এসেছিলাম।

‘পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র ৫ বছর এবং আমার ১৪ বছরের রাজনীতির জীবনে আমি তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি— ন্যায়বিচার, মানবিকতা এবং আত্মমর্যাদা।’

কিন্তু পাকিস্তান এর প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকেই তিনি বিরোধীদের সীমাহীন অসহযোগিতার শিকার হয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার ‘ষড়যন্ত্রের’ পেছনে তিনজন পাকিস্তান ই রাজনীতিবিদের হাত রয়েছে বলে ভাষণে অভিযোগ তোলেন ইমরান খান।

এরা হলেন শেহবাজ শরিফ, ফজলুর রহমান ও আসিফ আলী জারদারি। এই তিন বিরোধী রাজনীতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চক্রান্তে সরাসরি যুক্ত বলে অভিযোগ করেন তিনি।

‘সবচেয়ে আপত্তির বিষয় হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের গোপন আঁতাত। প্রকৃতপক্ষে তারা হলো এক একজন ভাঁড় এবং ভাঁড়ের অর্থ হলো বৈধ দাস।’

সাম্প্রতিক রাশিয়া সফরকে তারা ষড়যন্ত্রের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন বলে ভাষণে অভিযোগ করেন ইমরান খান। যুক্তরাষ্ট্রের কাছে এ সম্পর্কে তিন রাজনীতিক ‘কান ভারী’ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

‘আমি শুধু একটি কথা বলব— দেশের জনগণ কখনও আপনাদের ক্ষমা করবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর এবং টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।সোমবার (১৩...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...

দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী...

ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া...