বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পেকুয়ায় অস্ত্রসহ টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আনসারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জালাল গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত আড়াইটার দিকে রাজাখালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ উত্তর সুন্দরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল।

গ্রেফতার জালাল আহমদ রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়ার মো. শরীফের পুত্র।

র‌্যাবের দাবি, গোলাবারুদসহ জালাল আহমদ আনসারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি, জোর দখল, চুরি, ডাকাতি, মারাত্বক জখম, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন থানায় ০৯ টি মামলা রয়েছে।  টিপুর সরাসরি নেতৃত্বে স্থানীয় নিরীহ জনগণের উপর প্রতিনিয়ত লুটপাট, চিংড়ির প্রকল্প দখল, চাঁদাবাজি, হত্যা ও জখমসহ নানাবিধ অপকর্ম মাঠ পর্যায়ে জালালের মাধ্যমেই পরিচালিত হতো।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল গ্রেফতার জালাল আহমদের নিজ গৃহ হতে আনুমানিক ১২০ গজ দূরবর্তী এলাকায় প্রতিবেশী জহির এর ঘর হতে লুকায়িত অবস্থায় গ্রেফতার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘরের উত্তরমুখী পুকুরের পার্শ্বে বিশেষভাবে লুকায়িত অবস্থা হতে ৩ টি এসবিবিএল, ২ টি ফ্লিন্টলক গান, ১ টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গুলি/কার্তুজ, ১ রাউন্ড খালি খোসা, ৩ টি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করে যে, সন্ত্রাসী কর্মকান্ড সাধন এবং অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে সে অস্ত্র-গোলাবারুদসমূহ তার নিজ হেফাজতে লুকিয়ে রেখেছিল।

গ্রেফতারকৃত জালালকে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...