রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নিশো-মেহজাবীনকে দেখতে মুহূর্তেই জনতার ঢল

বিনোদন ডেস্ক

ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা।

এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। দুজনকে একসঙ্গে দেখার সুযোগ মিললে জনতার ঢল নামাই স্বাভাবিক, হলোও তাই।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১২-তে গিয়েছিলেন নিশো-মেহজাবীন। সেখানে তাদের দেখতে মুহূর্তেই জটলা বেধে যায়। মেহজাবীনের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে সেই চিত্রই দেখা যাচ্ছে।

ভিডিওতে থেকে জানা যায়, একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছেন দুই তারকা। তাদের সামনে অসংখ্য অনুরাগী। সমস্বর কন্ঠস্বরে কখনো ভেসে আসছে ‘নিশো ভাই, নিশো ভাই’ আবার কখনো ‘মেহজাবীন, মেহজাবীন’। উপস্থিত সবার কোলাহলে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।

অনুরাগীদের উদ্দেশে নিশো বলেন, ‘আপনারা অনেকক্ষণ ধৈর্য্য সহকারে এখানে দাঁড়িয়ে আছেন। সবসময়ই আপনারা আমার মন জয় করেন।’ এ সময় উপস্থিত জনতার মধ্য থেকে ‘বুক চিনচিন করছে হায়’ গানটি গাওয়ার অনুরোধ আসে। ভক্তদের এমন অনুরোধে হেসে ওঠেন নিশো-মেহজাবীন। এরপর কয়েকটি লাইন গেয়ে শোনান নিশো। উপস্থিত জনতাও তার সঙ্গে কণ্ঠ মেলান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...