শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রিয়াজ আসছেন রোজিনার পদে

বিনোদন ডেস্ক

সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করেন ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা। ১৮৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে, সময় দিতে পারবেন না জানিয়ে এই নায়িকা সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠান। পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সমিতির দায়িত্বে থাকবেন বলেন জানান গুণী এই অভিনেত্রী।

কিন্তু তাতে কোনো লাভ হলো না। আবেদনের প্রেক্ষিতে রোজিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ।

তিনি কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। আজ (শনিবার) বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

আজ (২৬ মার্চ) শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী সদস্য অঞ্জনা, নাদের খান, অমিত হাসান, কেয়া, জেসমিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনী ফলাফলে সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুন আক্তার। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো এই পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। আপাতত সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে।

রোজিনাররোজিনার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...