সোমবার, ১১ মে ২০২৬

বাঙালি জাতিসত্তার অস্তিত্বের শিকড় আওয়ামী লীগ: আ.জ.ম. নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং খতমে কোরআন ও মিলাদ-মাহফিল শেষে বড়পোল হালিশহরস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বাঙালি জাতিসত্তার অস্তিত্বের শিকড় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে শরীক হয়েছিলেন নানা পেশার জনগণ।

যাদের রাজনীতিক পরিচয় যাই হোক না কেন, তারা অবশ্যই বাঙালী ছিলেন। এই বাঙালি জাতিসত্তাকে রক্ষায় মহান স্বাধীনতা দিবসে একমাত্র শপথ হউক প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিদের্শের যে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে তা ঘরে ঘরে পৌছে দিয়ে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে পতাকা উড়াবই।

আজ ২৬ মার্চ শনিবার সকালে মহান স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস।

এই নাগিনী অভিনয় ও ছল কৌশলের মাধ্যমে বাংলাদেশকে ৭১’এর পরাজিত শক্তির হাতে তুলে দিতে চায়। আমরা যারা মুক্তিযোদ্ধা হিসেবে এখনো বেঁচে আছি আমাদের উত্তসূরীদের আহ্বান জানাই আরেকটি মুক্তিযুদ্ধের জন্য।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য মহব্বত আলী, খান, ড. নেছার আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোঃ জাকারিয়া, জানে আলম, আব্দুল মান্নান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’...