চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাংলাদেশ স্মরণকালের এক ভয়াবহ ধ্বংসস্তুপের মধ্য থেকে জেগে উঠেছিল, পকিস্তান সৃষ্ঠির ১ বছর না পেরোতেই গণতন্ত্র চর্চার অভাব, ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী রাজনীতি, ষড়যন্ত্র করে বারবার ক্ষমতার হাত বদল, অর্থনৈতিক বৈষম্য, বাঙালিদের প্রতি নিপীড়ন, নির্বাচনের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রভৃতি কারনে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যাতে করে পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে ৪৬ সালে যারা এক হয়েছিল তারাই মোহভঙ্গ হয়ে শেখ মুজিবের প্রতি বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়াল। শুধু ধর্মের নামেই একটি রাষ্ট্র তৈরী করা যায়না, এই ধারনা পাল্টে সেদিন জনগণ স্বাধীন, অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংকল্পবদ্ধ হয়েছিল।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। আওয়ামী লীগ না হলে বঙ্গবন্ধু হতোনা, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। ভাষা সংস্কৃতি ও ভৌগলিক সীমানা ব্যাপক ভিন্নতার পাশাপাশি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর দমন পীড়ন, অর্থনৈতিক বৈষম্য সৃষ্ঠির ফলে বঙ্গবন্ধু তার দুরদর্শী চিন্তাধারা নিয়ে বুঝতে সক্ষম হয়েছিলেন স্বাধীনতা ব্যতীত বাঙালির মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা যাবেনা।
তিনি এইপথে সূদুড় পরিকল্পনা নিয়ে এগিয়েছেন ও সফল হয়েছেন। হঠাৎ করে দেশ স্বাধীন হয়নি। চব্বিশ বছর ধরে ধারাবাহিক সংগ্রামে বিজয়ী হয়ে সর্বশেষ ৭১ এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ স্বাধীনতা আমরা অর্জন করেছি।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মো: ইদ্রিস, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আবু সুফিয়ান, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আবদুল মোতালেব সিআইপি, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, উপ-দপ্তর সম্পাদক চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব সাদলী, সহ-সভাপতি আবু সাদাত মো: সায়েম, এম এ রহিম, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতী লীগ আহবায়ক দিদারুল আলম, যুগ্ম-আহবায়ক মমতাজ উদ্দিন, ডা: আর কে রুবেল দাশ, লিয়াকত আলী চেয়ারম্যান, সুরেশ দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, মহিলা নেত্রী রেহানা ফেরদৌস, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, পাপড়ী সুলতানা, কৃষ্ণা ভট্টাচার্য, তামান্না সুলতানা, বিবি জয়নাব, সায়মা আকতার, হেলেনা রশিদ, মনোয়ারা সিদ্দিকী, কোহিনুর আকতার, রাধা রানী, তছলিমা আবছার, জাহানারা সিদ্দিকী, এড: শারমিন ইয়াছমিন নিশু, জগধা চৌধুরী সুপ্রিয়া, শারমিন রহমান রুহি, তানজিনা সুলতানা, নাসরীন সুলতানা আনিকা, শাকিলা আক্তার প্রমুখ।
