পাহাড়তলী রেলওয়ে এলাকার সেল ডিপো কলোনি থেকে চোরাই কৃত রেলওয়ের প্রায় ৩০ হাজার টাকার মালামাল ( যন্ত্রাংশ) সহ দুই জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
গত ২২ মার্চ দিবাগত রাত ৩ টায় মালামালসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল-মো আকরাম আলী (৩২) ও মো বেলাল হোসেন (৪০)। আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইনে আরএনবি পাহাড়তলী কারখানা চৌকিতে মামলা রজ্জু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আরএনবি পাহাড়তলী কারখানা চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক শিকদার। ধৃত আসামি আকরাম দীর্ঘদিন যাবৎ রেলসম্পদ চুরির অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে আরো ৭/৮ টি মামলা রয়েছে বলে জানা যায় ! বিভিন্ন মামলায় জামিনে এসে সে পুনরায় রেলওয়ে মালামাল চুরির অপকর্মে লিপ্ত হয় বলে জানা যায়।
আরএনবি এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ জানান এই মামলায় আরো তিনজন পলাতক আসামী রয়েছে। এদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রেলওয়ে সম্পদ চুরি প্রতিরোধে পাহাড়তলী এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ টিম তৎপর রয়েছে বলেও তিনি জানান।
