বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট ও ড্রাই টোব্যাকো জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটটি (জি ৯৫২২) অবতরণ করে। ফ্লাইটের যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ থাকার বিষয়টি ধরা পড়ে।

বুধবার (২৩ মার্চ) কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটটি (জি ৯৫২২) অবতরণ করে। ফ্লাইটের যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে মোহাম্মদ তৈয়ব নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ইজি ব্র্যান্ডের ২৪০ মিনি কার্টন সিগারেট ও ৪০ পিস ড্রাই টোব্যাকো পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ হারুন রশীদ নামে আরেক যাত্রীর কাছে ২০০ মিনি কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই টোব্যাকো পাওয়া যায়।

তিনি বলেন, পণ্যের চালানটি বেআইনিভাবে এনে প্রায় ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য বাজেয়াপ্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...