ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের অন্যতম হোতা গোলাম মোস্তফাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
আজ মঙ্গলবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এনআইডি, ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের অন্যতম হোতা গোলাম মোস্তফাসহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এগুলো তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।
