রবিবার, ১০ মে ২০২৬

আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক বাছাইয়ের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক

বদলি আর পদোন্নতির কারণে জেলা প্রশাসক (ডিসি) পদ খালি হওয়ার বিপরীতে শূন্যপদ পূরণের লক্ষ্যে নতুন করে জেলা প্রশাসক পদে কর্মকর্তা নিয়োগ দিতে চলেছে সরকার।

সে লক্ষ্যে রবিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে চিঠি জারি করা হয়।

চিঠিসূত্রে জানা যায়, জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচনে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার পর্ব শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ।

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের বিপরীতে মোট ১৭৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারে অংশ গ্রহণ করার জন্য ডাকা হয়েছে। আগামী ২৭ মার্চ শুরু হয়ে ধাপে ধাপে এ সাক্ষাৎকার চলবে ১০ এপ্রিল পর্যন্ত। ২৭ মার্চ প্রথম দিন নেয়া হবে ২৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার। পর্যায়ক্রমে ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল প্রতিদিন ৩০ জন কর্মকর্তা সাক্ষাৎকারে অংশ নিবেন।

সাক্ষাৎকার পর্ব ২৭ মার্চ দুপুর ২টা, ৩ এপ্রিল সকাল ১১টা, ৪ ও ৬ এপ্রিল সকাল ১০টা, ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা, ১০ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

প্রশাসনিক পদমর্যাদায় একজন জেলা প্রশাসক (ডিসি) জেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা। বিষয়গুলি দেখে থাকেন।

এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান উন্নয়নমূলক কাজে তদারকি করে থাকেন। সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...