রবিবার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে আইজিপি ও র‌্যাবের মেজরের ভাই পরিচয়ে প্রতারণা: আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পুলিশের আইজিপি ও র‌্যাবের কথিত মেজরের ছোট ভাই পরিচয় ব্যবহার করে হুমকি দেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৭।

আটকরা হলেন, নগরীর হালিশহর থানার মৃত আব্দুর ছাত্তারের ছেলে মো. মিনহাজ (৩৮) ও বোয়ালখালী উপজেলার পশ্চিম চরণদ্বীপের মৃত জজ মিয়ার ছেলে মো. আবু বশর (৫৫)।

রবিবার (২০ মার্চ) রাত ৮টায় নগরীর খুলশী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদেরর প্রেক্ষিতে জানতে পারি, কিছু ব্যক্তি অসাধুভাবে র‌্যাবের মেজর ও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে অনৈতিক কাজ করছে।

এ ঘটনায় র‌্যাব গতকাল রাত ৮টায় খুলশী থানার নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিজেদেরকে কখনো র‌্যাবের মেজর, কখনও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসদোপায়ে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো।

আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...