নগরীরর হালিশহর থানার বড়পুল এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
আজ সোমবার বিকাল ৪ টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ মহানগর নেতৃবৃন্ধরা।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে যেকোনো দুর্যোগে জনসাধারণের পাশে থাকার দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন।এলাকার বিত্তবানসহ সব স্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।পরে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, গৃহস্থলি সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃমাসুদ খান, দেবাশীষ আচার্য্য,প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপুসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দরা।
