বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বান্দরবানে আন্তর্জাতিক বন দিবস উদযাপন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

“বন সংরক্ষণের অঙ্গিকার,টেকসই উৎপাদন ও ব্যবহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হলো আন্তর্জাতিক বন দিবস।

 দিবসটি উপলক্ষে ২১শে মার্চ সোমবার বিকেল ৩ টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বান্দরবান জেলা বন বিভাগ ।

আলোচনা সভায় উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভিন তিবরিজী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা হক মাহাবুব মোরশেদ, বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন , সহকারী বন সংরক্ষক হাফেজ আহাম্মদ,ইউএনডিপি প্রতিনিধি তরিকুল ইসলাম , বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এবিএম রফিকুল ইসলাম, আরন্যক ফাউন্ডেশনের প্রতিনিধি জাহিদ হোসেনসহ বান্দরবান বনবিভাগের ২ টি বিভাগের সকল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা,বিভিন্ন সরকারি,বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন , বনাঞ্চল মানুষ ও জীববৈচিত্র্যের সৌন্দর্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।পার্বত্য বান্দরবানে বনাঞ্চল রক্ষায় অবৈধ কাঠ পাচার রোধে বনবিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগ গুলোকে আরো সচেতন ভূমিকা রাখতে হবে।পার্বত্য বান্দরবানের পাহাড়ে সবুজের সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন জেলা হতে আশা পর্যটকদের আকৃষ্ট করে।বিকল্প গবেষণার মাধ্যমে ও অবাঞ্ছিত,অপ্রয়োজনীয় গাছ কাটা রোধে আমাদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মাহমুদুল হাসান বলেন , সমগ্র বিশ্বে বনের পরিমান ৪.০৬ হেক্টর সে অনুযায়ী বিশ্বের জনসংখ্যার হিসেবে যা পর্যাপ্ত না।বাংলাদেশে বনভূমির পরিমান ২.৩৩ হেক্টর পর্যাপ্ত না হওয়া স্বার্থে অধিক জনসংখ্যা ও বনাঞ্চলের উপর জীবিকার নির্ভরশীলতার কারনে এই ওপেন গ্রীন ব্যাংক রক্ষা করাটাও কঠিন হয়ে দাড়িয়েছে। সামাজিক সচেতনা বৃদ্ধি ও সামাজিক বনায়নের মাধ্যমে বনাঞ্চল বৃদ্ধির মাধ্যমে গ্রীন বাংলাদেশ সৃষ্টি করা সম্ভব।

আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা হক মাহাবুব মোরশেদ,আন্তর্জাতিক বন দিবসের মূল প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন বিষয় বস্তুু ভিডিও প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন,তিনি বলেন জাতিসংঘ আজকের দিনকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করেছে,বন এবং বন সংরক্ষণে সামাজিক গুরুত্ব সম্পর্কে আমাদের আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে,মানুষের জীবন ধারন এবং সামাজিক উন্নয়নের প্রায় সব ক্ষেত্রেই বনের গুরুত্ব অপরিসীম,তাই সঠিক বন সংরক্ষণ ও সামাজিক বনায়নের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর আগামী উপহার দিতে পারবো।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা হচ্ছে।বাংলাদেশের বন বিভাগের ২০১৯ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট ভূমির ১২ দশমিক ৮ শতাংশ।

এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী যা ছিল ১০ দশমিক ৯ শতাংশ। এই হিসাবে বনের বাইরের গাছ আমলে নেওয়া হয়নি। কিন্তু বন বিভাগের নতুন সমীক্ষায় বলা হয়েছে, বনের বাইরে গাছের পরিমাণ মোট ভূমির ৯ দশমিক ৭ শতাংশ। এসব গাছের বেশির ভাগই বেড়ে উঠেছে মূলত সামাজিক বনায়নের মাধ্যমে। সেই হিসাবে বনের ভেতর ও বাইরে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট ভূমির সাড়ে ২২ শতাংশ।

বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই বিভিন্ন এনজিও সংস্থা জেলা প্রশাসন ও বনবিভাগের সমন্বয়ে সামাজিক বনায়ন বৃদ্ধির লক্ষে কাজ শুরু করা হয়েছে।প্রাকৃতিক ভাবে সৃষ্ট বনাঞ্চল রক্ষার পাশাপাশি সামাজিক বনায়ন বৃদ্ধির মাধ্যমে পরিবেশ,প্রতিবেশ ও জীববৈচিত্র্যের সৌন্দর্য রক্ষায় কাজ করতে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...