শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রামে নিন্মআয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ১ কোটি নিম্মআয়ের মানুষের মধ্যে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের অংশ হিসেবে আজ চট্টগ্রামেও বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

সকালে নগরীর ৮ নং ওয়ার্ডের ২নং গেইট এলাকার সামারা কনভেনশন সেন্টার কেন্দ্রে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমসহ উর্ধ্বতণ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

ভর্তূকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। কার্ড পদ্ধতির মাধ্যমে শৃংখলা রক্ষা করায় উপকারভোগীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন।

প্রতিটি পরিবার ২ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল, ২ কেজি সয়াবিন তেলের সমন্বয়ে প্রস্তুতকৃত প্যাকেট গ্রহণ করছেন। প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মসুরের ডাল ৬৫টাকা ও সয়াবিন ১১০টাকা লিটার দরে ভর্তূকিমুল্যে গ্রহণ করায় প্রতিটি পরিবারের খরচ পড়ছে মাত্র ৪৬০ টাকা। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে এবং জেলার ১৫ উপজেলার ১৫টি পৌরসভাসহ ১৯১টি ইউনিয়নে আজ থেকে ভর্তূকি মুল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলায় ৮৪ জন ডিলারের মাধ্যমে ৫ লক্ষ ৩৫ হাজার ৮২টি পরিবারকে পণ্য দেওয়া হবে।

পণ্য বিক্রি কার্যক্রম সুষ্ঠু ও সূচারুরুপে সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশন এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ সদস্যের এবং বিভিন্ন উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক তদারকি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকগণ এ কার্যক্রমের বিভিন্ন বিষয় তদারকি করছেন।

সকালে উদ্বোধনী বক্তৃতায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকতে দেশের মানুষ কোন অবস্থাতেই কষ্টে থাকবেনা। প্রধানমন্ত্রী মানুষের কষ্ট হৃদয় দিয়ে উপলব্ধি করেন।

এজন্য তিনি ভর্তূকিমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী সবকিছু করছেন এবং করতে থাকবেন। আমরা প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তাঁর নির্দেশে কাজ করছি।

জেলা প্রশাসক বলেন, কার্ডধারীগণ যাতে বিড়ম্বনা বা ভোগান্তির শিকার না হন সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান্য উপজেলার মতো আজ সকালে পটিয়ার দক্ষিণভূর্ষি ও ভাটিখাইন ইউনিয়নে ভর্তূকিমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন। সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এসময় উপস্থিত ছিলেন।

পটিয়ায় ৩ জন ডিলারের মাধ্যমে ১৭ হাজার ৭৪৩টি পরিবারের মধ্যে ভর্তূকিমূল্যে পণ্য বিক্রি করা হবে। এখানকার ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে দুই ধাপে চলবে এ কার্যক্রম। ভর্তূকিমূল্যে ও সু-শৃংখলভাবে পণ্য ক্রয় করতে পারায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...