বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

তুলাতলী‌তে রেলও‌য়ের অ‌ভিযান:৮৩৭ অ‌বৈধ বসতঘর উ‌চ্ছেদ

‌নিজস্ব প্রতি‌বেদক

নগরীর কোতোয়ালী থানার তুলাতলী (গোয়ালপাড়া) এলাকায় ব‌্যাপক উ‌চ্ছেদ অ‌ভিযান চ‌লি‌য়ে‌ছে রেলওয়ে।অ‌ভিযা‌নে বিপুল সংখ‌্যক আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্য উপ‌স্থিত ছিলেন।

আজ রোববার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।এসময় ৮৩৭ টি কাঁচা- পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলও‌য়ে সু‌ত্রে জানা যায়,রেলওয়ে পূর্বাঞ্চল সদর দফতর সিআরবি সংলগ্ন তুলাতলী (গোয়ালপাড়া) এলাকায় রেলওয়ের জায়গা দখলে নিয়ে প্রায় ৩ হাজার অবৈধ বসতঘর ও দোকানপাট গড়ে ওঠে।বি‌ভিন্ন সময় অ‌ভিযান প‌রিচালনা করা হ‌লেও সেখা‌নে আবার দখল ক‌রে স্থাপনা নিমার্ণ ক‌রে দখলদাররা।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগী ভূ সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম চট্টগ্রাম নিউজকে জানান,তুলাতলী এলাকায় আজ অ‌ভিযান চা‌লি‌য়ে কাঁচা-পাকা মি‌লে ৮৩৭‌টি বসতঘর ও স্থাপনাসহ তিনহাজার অবৈধ দখলদারকে উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে।অ‌ভিযা‌নে ১.৭৭ একর রেলও‌য়ের জ‌মি দখল মুক্ত করা হয়।

তি‌নি আ‌রো ব‌লেন,আজ রোববার প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ২০ জন, সিএমপির ১৪০ জন সদস্যসহ বিপুল সংখ‌্যক আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্য উপ‌স্থিত ছি‌লেন।

অভিযানে আ‌রো উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ।

উ‌ল্লেখ‌্য গত সোমবার ৭ মার্চ তুলাতলী এলাকায় বস্তিতে রেলের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয় দখলদারদের হামলায় রেলের এক প্রকৌশলীসহ ৮ জন আহত হয়েছি‌লো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...