নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় স্পৃষ্ট হয়ে শাহজাহান (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ড টেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শাহজাহান অনন্যা আবাসিক এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতাল পুলিশ বক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে এ তথ্য জানান।
জানা গেছে, বৈদ্যুতিক খুঁটিতে মই দিয়ে কাজ করার সময় দুর্ঘটনাবশত শাহজাহান বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে অবস্থা উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ডিউটি অফিসার সহকারি উপপরিদর্শক মতিউর রহমান বলেন,বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহজাহান নামে একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
