বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নগরীর বায়েজিদে গাউছুল আজম কমপ্লেক্সে কাগতিয়া দরবারে শবে বরাত মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ডটকম

মহান রাব্বুল আলামিন জ্বীন ও মানুষকে সৃষ্টি করেছেন এক আল্লাহর এবাদত করার জন্য। স্রষ্টার স্মরণে রয়েছে সৃষ্টির প্রশান্তি। দুনিয়ার মোহমায়া ও চাকচিক্যের বেড়াজালে মানুষ যখন কুরআন সুন্নাহর পথ থেকে সরে যায় তখন বিপর্যয়ের মুখোমুখি হয়।

যখন এবাদত ও রিয়াজতে মগ্ন থাকে তখন আল্লাহর রহমতের মাঝে আবৃত হয়। লাইলাতুল নিসফে মিন শাবান তথা শবে বরাত হলো এবাদতে মশগুল থাকার অপূর্ব সুযোগ, ক্ষমা ও দয়া লাভের মহিমান্বিত রজনী। লাইলাতুল বরাত হলো মুক্তির রাত, ভাগ্য রজনী।

গত ১৮ মার্চ জুমাবার বাদে জুমা হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম কমপ্লেক্সে অনুষ্ঠিত ৬৯তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে কাগতিয়া দরবার শরীফের মোর্শেদে আজম উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তকরিরে একথা বলেন।

তিনি আরও বলেন, ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে হযরত আয়েশা (রাঃ) বর্ণণা করেন এক রাতে আমি রাসুলুল্লাহ (দ.) কে আপন কক্ষে না পেয়ে তাঁর খোঁজে বের হলাম।

আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে। উনি উনার মাথা মোবারক আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা! তুমি কি আশঙ্কা করছো যে, আল্লাহ ও তাঁর রাসুল (দ.) তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা (রাঃ) বলেন তা নয় বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো উম্মেহাতুল মুমেনিনদের মধ্যে অন্য কোন হুজরায় তশরীফ নিয়েছেন।

তখন তিনি বললেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন।

প্রিয় রাসুল (দ.) এই ধরার বুকে এসেছেন মানুষকে তৌহিদের দিকে নিয়ে আসার জন্য। সৃষ্টিকে স্রষ্টা পৌঁর্যন্ত পৌঁছে দেবার জন্য। প্রিয় রাসুল (দ.) এর এই মহান দায়িত্ব নবুয়্যতের পরিসমাপ্তির পর অলি আবদাল গাউস কুতুবগণ পালন করছেন। এরই ধারাবাহিকতায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) কে আমরা পেয়েছি।

যিনি মানুষকে বুঝিয়েছেন দুনিয়ার চেয়ে আখেরাত উত্তম, হালাল পথে রয়েছে সত্যিকারের প্রশান্তি, এবাদতের মাঝে রয়েছে স্রষ্টার নৈকট্য, এখলাসের মাঝে রয়েছে আমলের সৌন্দর্য, কুরআন সুন্নাহর নিরিখে জীবন যাপনের মাঝে রয়েছে নবীজির সান্নিধ্য।

যিনি সারাজীবন এক চুল পরিমাণও শরীয়তের হুকুম আহাকামের বাইরে ছিলেন না, শরীয়তে মোড়ানো ছিল উনার সমস্ত জীবন। সেই মহান ব্যক্তিত্ব সুদীর্ঘকাল ধরে ফয়েজে কুরআন, মোরাকাবা, দরূদে মোস্তফা, জিকিরুল্লাহর মাধ্যমে লাইলাতুল নিসফে মিন শাবান পালন করেছেন। এবাদতময় এমন রজনী হলো লাইলাতুল নিসফে মিন শাবান এর সত্যিকারের মর্মবোধ।

মাহফিলে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন প্রমূখ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে দিন-রাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে জুমা- খতমে কোরআন ও শবে বরাত শীর্ষক আলোচনা, বাদে আছর- তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কুরআন প্রদান, বাদে মাগরিব- মোরাকাবা, জিকিরে গাউছুল আজম মোর্শেদী এবং বাদে এশা- মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর তকরির মোবারক।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...