বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিদ্রোহী কবিতা পাঠের স্বাদ এখনো পুরনো হয়নি: কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলার ৯ম দিনের আলোচনা সভার প্রধান বক্তা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও কবি বিশ্বজিৎ চৌধুরী বলেছেন, বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় কবিতা সম্ভবত কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’।

কবিতাটি রচনা করা হয়েছিল আজ থেকে ১০০ বছর আগে। ‘বিদ্রোহী’ কবিতা রচনা ও প্রকাশের শতবর্ষ পালিত হচ্ছে দুই বাংলা জুড়ে। এই দীর্ঘকালেও কবিতাটির আবেদন এতটুকু কমেনি। পাঠের আকাঙ্খ ফুরোয়নি। ‘বিদ্রোহী’ পাঠের স্বাদ এখনো পুরনো হয়নি। কী বিস্ময়কর ধ্রুপদী শিল্পসৃষ্টি এই ‘বিদ্রোহী কবিতা’।

এমন অসাধারণ শব্দচয়ন, স্বতন্ত্র ভাষারীতি ও অভিনব ছন্দের গাঁথুনিতে রচিত বিদ্রোহ-দৃপ্ত, রুদ্ররোষে বলীয়ান কবিতা বাংলা সাহিত্যে আর একটিও নেই। এমনকি বিশ্বসাহিত্যেও এর তুলনা খুঁজে পাওয়া ভার। এই কবিতাটিতে ব্যক্ত হয়েছে মানুষের ব্যক্তিস্বাধীনতা, স্বাধীনতা ও মুক্তির সাধ, বিশ্বমানবিকতা, নির্যাতন-নিপীড়নে দ্রোহ, সত্য সুন্দর ও কল্যাণের চিরকালীন আকাঙক্ষা। বিশেষ করে মুক্তিকামী বাঙালি তরুণ সমাজের কাছে এ কবিতা ছিল রক্তে উন্মাদনা সৃষ্টিকারী, হৃদয়ে অগ্নি-প্রজ্বলনকারী এক বজ্রকঠিন বার্তা।

আজ সোমবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামস্থ বাইমেলা মঞ্চে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. জ্যোতিপ্রকাশ দত্ত বলেছেন, সাম্য, সম্প্রীতির কবি নজরুল, তাঁর হৃদয়মাধুর্য দিয়ে সব শ্রেণিবৈষম্য দূর করতে চেয়েছিলেন। এই চেতনা তরুণদের মধ্যে লালন করা এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, নজরুল ছিলেন বাঙ্গালির চিত্তজাগরণকারী গণমানুষের কবি। এবছরের ডিসেম্বরে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হবে। তিনি নজরুলের বিদ্রোহী ও সাম্যের চেতনাকে ধারণ করে তরুণদের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বই মেলা কমিটির যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহআলম নীপু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অমর একুশে বই মেলার আহ্বায়ক ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আজাদী লীগের সভাপতি নজরুল ইসলাম আশরাফী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা।
স্বাগত বক্তব্যে বই মেলা কমিটির আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, সত্য-সততা ও অসম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় নজরুলের রচনাগুলোকে আত্মস্থ করা সময়ের দাবি। তিনি বর্তমান প্রজন্মকে বেশি বেশি নজরুল চর্চা করে সাম্য বিদ্রোহী কবিতার চরণগুলো আত্মস্থ করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...