বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে ফিরছে সেই জাহাজ বে ওয়ান

নিজস্ব প্রতিবেদক :

ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের পর যাত্রা বাতিল করে চট্টগ্রামে ফেরত আনা হচ্ছে সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজ ‘বে ওয়ান ক্রুজ’। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে জাহাজটি পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। দুর্ঘটনা এড়াতে জাহাজটির সঙ্গে রয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের একটি শক্তিশালী টাগবোট।

জাহাজটি আধঘণ্টা চলার পর জাহাজের পঞ্চম তলায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ধোঁয়ার কারণে ইঞ্জিন বন্ধ রাখা হয়েছে বলে জানান জাহাজে দায়িত্বরতরা।

জাহাজের যাত্রী ফোরাম চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ও মানবাধিকার কর্মী আমিনুল হক বাবু জানান, গভীর সমুদ্র থেকে জাহাজটি ৮০০ যাত্রী নিয়ে চট্টগ্রামের পতেঙ্গার দিকে রওনা হয়েছে।

সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী কান্ডারি-১০ টাগ বোটের মাধ্যমে এটি পতেঙ্গায় নিয়ে আসা হচ্ছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ইঞ্জিনরুমে আগুন লাগার পর থেকে এটি বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়ার মাঝামাঝি এলাকাতেই নোঙর করা ছিল।

বে ওয়ানের চট্টগ্রাম অফিসের প্রকৌশলী মইন উদ্দিন জানান, সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জাহাজের ইঞ্জিনরুমে আগুন লাগে। জাহাজে প্রশিক্ষিত লোকজন ও অগ্নিনির্বাপণব্যবস্থা থাকায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মইন উদ্দিন আরও জানান, এমভি বে ওয়ান চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে সপ্তাহে ৩ দিন চলাচল করে। প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় সেন্ট মার্টিনের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। বৃহস্পতিবার রাতে এটি ৮০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।

জাহাজের যাত্রী মো. আরমান হোসেন জানান, আগুন লেগেছে শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে জাহাজের কর্মীরা অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...