বুধবার, ২৯ জুলাই ২০২৬

রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্য মর্যাদার আসনে আসীন হয়েছে

অমর একুশে বইমেলার আলোচনা সভা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগীতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বই মেলার ৫ম দিনে রবীন্দ্র উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার প্রাপ্তির মধ্যদিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিকাশের চুড়ান্ত সোপানে, আর মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙ্গালি জাতি ১৯৫২সালে বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের আত্মমর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, আমরা এখনো সমাজ সচেতন রবীন্দ্রনাথকে আবিস্কার করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড় সেই শিকড় থেকে তিনি একথাগুলো বলেছিলেন। আমাদের পথ খুঁজতে হবে কি করে মানুষ হতে পারি। বর্তমানে আমরা আমাদের মনুষ্যত্ববোধ হারাতে বসেছি তাই তিনি মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিশ্বে রবীন্দ্রনাথ একমাত্র গীতিকবি যিনি ভিন্ন দুটি দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা, তারমধ্যে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

প্রফেসর রীতা দত্ত’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, মূখ্য আলোচক অধ্যক্ষ ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, বিশেষ অতিথি কথা-সাহিত্যিক সাহাদাত হোসেন, কাউন্সিলর জহর লাল হাজারী।

সভাপতির বক্তব্যে প্রফেসর রীতা দত্ত বলেছেন, রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য চর্চা পরিপূর্ণতা লাভ করেনা। আমাদের দুঃখ-বেদনা, আশা যা কিছু প্রকাশ সব জায়গায় আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই।

বিশ্বকবি আমাদের জীবনের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িত। তাঁর কথা বলে শেষ করা যাবেনা রবীন্দ্রনাথ না পড়লে যেন জীবনটাই বৃথা। তিনি ছাত্র-ছাত্রীদের বেশি বেশি রবীন্দ্রচর্চা করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, বই জাতি গঠনে সহায়তা করে। বই মানুষের পরম বন্ধু। জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই পড়ার বিরল আনন্দ ও আগ্রহের কথা বিবেচনায় নিয়ে প্রতিবছর চসিক বইমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত ভবন এবং দলীয় নৃত্য পরিবেশন করেন ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...