বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সন্দ্বীপে রাস্তায় মিললো সদ্যভুমিষ্ট নবজাতক!

জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জামান হাই স্কুল সংলগ্ন রাস্তা থেকে মুখে আঘাতের চিহ্নসহ এক নবজাতক উদ্ধার করা হয়।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি’২২) সকাল সাড়ে ছয়টায় স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে ও তাদের সহায়তায় শিশুটিকে উদ্ধারের পর স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, নবজাতকটির বিষয়ে আমি অবগত আছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য অনেক দম্পতিই ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তার (নবজাতকের) সন্ধান নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, হাসপাতালে বাচ্চাটির দায়িত্ব নেওয়ার জন্য অনেকে এসেছেন। আমরা যাচাই বাছাই করে দেখবো এদের মধ্যে কার সক্ষমতা আছে। এরপর এদের মধ্যে একজনকে আমরা বাচ্চাটি হস্তান্তর করবো।

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন বলেন, সকালের দিকে একব্যক্তি বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে আসেন। বর্তমানে নবজাতকটির চিকিৎসা চলছে। মুখে হালকা আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

তবে এখনো পর্যন্ত নবজাতকের বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...