সোমবার, ২৭ জুলাই ২০২৬

সকালে উঠে মাথাব্যথায় ভুগতে হয় যাদের

লাইফস্টাইল ডেস্ক :

সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎই মন-মেজাজ খারাপ হয়ে গেল। বিছানাই ছাড়তে ইচ্ছা করছে না। কপাল, চোখের উপরের দিকে ব্যথা ব্যথা ভাব। কিংবা মাথার তালুতে মনে হচ্ছে কেউ যেন কিছু দিয়ে মারছেন।

অনেকেরই এমন সমস্যা প্রতিদিন হয়। সকালে উঠেই মাথাব্যথা হওয়ার সমস্যা প্রায় নিয়মে হয়েই গিয়েছে। কিন্তু কেন এমন হয়? কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে?

মূলত ঘুমের ঘাটতির কারণেই এ ধরনের মাথাব্যথার সমস্যা বেশি হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অনেকেই আছেন, রাতে ঠিক সময়ে শুয়ে পড়লেও ঠিক ভাবে ঘুম হয় না। দিনের পর দিন এমন চলতে থাকলে সকালে উঠে মাথাব্যথায় ভোগা নিয়ম হয়ে দাঁড়ায়।

যারা উদ্বেগ কিংবা মানসিক চাপে ভোগেন, তাদের মধ্যেও দেখা যায় এই সমস্যা। কারণ এমন মানুষের ক্ষেত্রে সব সময়ে নিশ্চিন্ত ঘুম হয় না। আর তার অভাবে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিও দেখা দিতে পারে। আর তার ফলেই সকালে উঠে মাথাব্যথায় ভুগতে হয়।

ঘুম থেকে ওঠা মাত্র নিয়মিত এমন ব্যথা হতে থাকলে কী করা যেতে পারে?

অনেকেই কাজের চিন্তায় সকালে উঠেই একটি মাথাব্যথার ওষুধ খেয়ে নেন। কিন্তু এই সমস্যা যদি নিত্য দিন লেগেই থাকে তবে অত ওষুধ খাওয়া ঠিক নয়। বরং সকালে মাথাব্যথার সমস্যা কমাতে পারে ক্যাফিন। প্রয়োজন বুঝে গরম এক কাপ কফি কিংবা চা খেলে অনেকটাই আরাম পাওয়া যেতে পারে।

সূত্র: আনন্দবাজার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...