চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন বাদামতলী ও আগ্রাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশ কোর্ট ফি, জাল ডাকটিকিট ও জাল রেভিনিউ স্ট্যাম্পসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
এর আগে সোমবার দুপুরে আগ্রাবাদ ও বাদামতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার জন হলেন- সাখাওয়াত হোসেন( ৪২), মাকসুদুর রহমান রাসেল (৩৬), আরব হোসেন (৩২), এবং মোশাররফ হোসেন শরীফ (১৯)।
র্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন গোপন সংবাদের ভিত্তিতে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম ইন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অভিযানে যায় র্যাব। এ সময় দোকনের ভেতর বাংলাদেশ সরকার মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকিটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘এভাবে জাল স্ট্যাম্প বিক্রয়ের ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষও প্রতারিত হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা। হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এম এম
