মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নগরীতে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন বাদামতলী ও আগ্রাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশ কোর্ট ফি, জাল ডাকটিকিট ও জাল রেভিনিউ স্ট্যাম্পসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

এর আগে সোমবার দুপুরে আগ্রাবাদ ও বাদামতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চার জন হলেন- সাখাওয়াত হোসেন( ৪২), মাকসুদুর রহমান রাসেল (৩৬), আরব হোসেন (৩২), এবং মোশাররফ হোসেন শরীফ (১৯)।

র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন গোপন সংবাদের ভিত্তিতে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম ইন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অভিযানে যায় র‌্যাব। এ সময় দোকনের ভেতর বাংলাদেশ সরকার মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকিটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘এভাবে জাল স্ট্যাম্প বিক্রয়ের ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষও প্রতারিত হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা। হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...